mulayam and diedBreaking News Others Politics 

প্রয়াত মুলায়ম সিং যাদব

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রয়াত হলেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব (৮২) ।
গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। প্রবীণ এই নেতার প্রয়াণের খবরে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ দেশের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বরা ৷ অনুগামীদের কাছে তিনি “নেতাজি” নামে জনপ্রিয় ছিলেন। তাঁর মৃত্যুতে ভারতীয় রাজনীতিতে একটি যুগের অবসান হল।

Related posts

Leave a Comment