আবহাওয়ার পূর্বাভাস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাব নিয়ে জল্পনা। আবহাওয়া দফতর সূত্রের খবর, এটি বঙ্গোপসাগরের উত্তর-পূর্ব উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে। সতর্কতা হিসেবে মাইকিং শুরু করেছে উপকূলরক্ষী বাহিনী ৷ আগামী দু-তিন দিন দুর্যোগপূর্ণ থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড়ের প্রভাব নিয়ে সতর্কতা ও মৎস্যজীবীদের সতর্ক করার কাজ চলেছে পুরোমাত্রায়। ঝড়ের প্রভাবের ওপর নজর রেখে বিশেষ পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।(ছবি: সংগৃহীত)

