diwali and solar eclipseBreaking News Enviornment Others 

দীপাবলির লগ্নেই সূর্যগ্রহণ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দীপাবলিতে সূর্যগ্রহণের ছায়া। বিরল এই ঘটনার সাক্ষী থাকবে পৃথিবী। দীর্ঘ ২৭ বছর পর এই ঘটনা ঘটতে চলেছে। দীপাবলিতে সূর্যগ্রহণের ছায়া দেখা যাবে। এ বিষয়ে জানানো হয়েছে, দীপাবলির রাতে লক্ষ্মীপুজোর পর্বেই সূর্যগ্রহণের প্রভাব শুরু হবে। এটি প্রায় ১২ ঘন্টা স্থায়ী হবে বলে জানানো হয়েছে। এক্ষেত্রে আরও উল্লেখ করা হয়েছে, আগামী ২৫ অক্টোবর দীপাবলির পর দিন এই প্রভাব লক্ষ্য করা যাবে।

পণ্ডিত ও শাস্ত্র বিশেষজ্ঞদের বক্তব্য,ভারতীয় সময় বিকাল ৪টে ২২ মিনিট থেকে প্রায় সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত সূর্যগ্রহণ থাকবে। বিভিন্ন সময়ে তা দৃশ্যমান হবে বলে জানানো হয়েছে। এই সূর্যগ্রহণ ভারতের প্রায় সমস্ত রাজ্যগুলিতে আংশিক দৃশ্যমান হবে বলে জানানো হয়েছে। দীপাবলি ও লক্ষ্মীপুজোর আবহে এই সূর্যগ্রহণ রাশিচক্র অনুযায়ী বিশেষ প্রভাব ফেলবে বলে পণ্ডিত ও জ্যোতিষ শাস্ত্র বিশেষজ্ঞরা মনে করছেন। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment