আজকের রাশিফল

শনিবার ০৪ কার্তিক ১৪২৯; ই: ২২ অক্টোবর ২০২২

♈/মেষ (Aries): মানসিক স্বচ্ছতা বজায় রাখার জন্য বিভ্রান্তি ও হতাশা এড়িয়ে চলা প্রয়োজন। পিতার কোনও পরামর্শ কর্মক্ষেত্রে কাজে লাগতে পারে। অন্যদের রাজী করানোর ক্ষমতা আগত সমস্যা সমাধানে সাহায্য করবে। প্রেমঘটিত জটিলতা বাড়ার আশঙ্কা। শুভ সংখ্যা: ৪

♉/বৃষ (Taurus): নিজের মত জানতে দ্বিধা করা ঠিক হবে না। আত্মবিশ্বাসের অভাব পরিস্থিতি জটিল করে তুলতে পারে এবং অগ্রগতি আটকে যেতে পারে। কোনও উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আর্থিকভাবে লাভবান করতে পারে। শুভ সংখ্যা: ৩

♊/মিথুন (Gemini): শক্তি পুনরুদ্ধার করতে সম্পূর্ণ বিশ্রাম নেওয়া প্রয়োজন। সারাদিন ধরে অর্থ সংক্রান্ত সমস্যাগুলির মোকাবিলা করতে থাকলে সন্ধ্যায় লাভ অর্জন করার সম্ভাবনা। কোনও অসুস্থ আত্মীয়ের সাথে দেখা করা প্রয়োজন। শুভ সংখ্যা: ১

♋/কর্কট (Cancer): আজ স্বাস্থ্য ভালো থাকার কারণে বন্ধুদের সাথে খেলার পরিকল্পনা করা যেতে পারে। আর্থিক সীমাবদ্ধতা এড়াতে কঠোরভাবে ব্যয় নিয়ন্ত্রণ করা প্রয়োজন। সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে। প্রেমের ক্ষেত্রে সময় ভালো যাবে। শুভ সংখ্যা: ৫

♌/সিংহ (Leo): ঘৃণার অনুভূতি ব্যয়সাপেক্ষ হতে পারে। আজ অন্যদের কথা মেনে বিনিয়োগ করলে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। জ্ঞান তৃষা নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে। গোপন সম্পর্ক সুনাম বিনিষ্ট করতে পারে, সাবধান থাকা প্রয়োজন। শুভ সংখ্যা: ৩

♍/কন্যা (Virgo): বিদেশে পড়াশোনা করতে ইচ্ছুক বিদ্যার্থীদের আর্থিক সঙ্কট বিরক্ত করে তুলবে। আর্থিক বিষয় নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে কোনও বিরোধের আশঙ্কা রয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনাগুলো পুনর্মূল্যায়নের জন্য ভালো সময়। শুভ সংখ্যা: ১

♎/তুলা (Libra) স্বাস্থ্য ভালো থাকবে। আর্থিক উন্নতি নিশ্চিত। বিবাহযোগ্যদের জন্য বৈবাহিক বন্ধন। যোগাযোগ কৌশল ও কর্মদক্ষতা হৃদয়গ্রাহী হবে। এমন করোও সঙ্গে দেখা হতে পারে যিনি অপরিমেয় ভালোবাসা দিতে পারে। শুভ সংখ্যা: ৪

♏/বৃশ্চিক (Scorpio): উত্তেজনা থেকে মুক্তি পেতে পরিবারের সদস্যদের সহায়তা নেওয়া প্রয়োজন। বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবেনা। একগুঁয়ে স্বভাব পিতামাতার মনের শান্তি বিঘ্নিত করতে পারে। নতুন ধারণা পরীক্ষামূলকভাবে প্রয়োগের পক্ষে আদর্শ সময়। শুভ সংখ্যা: ৫

♐/ধনু (Sagittarius): বন্ধুবান্ধৰদের সাথে সন্ধ্যাযাপন সুখকর হলেও অতিরিক্ত খাওয়া-দাওয়া ও নেশা জাতীয় দ্রব্য এড়িয়ে চলা প্রয়োজন। আজ ঘরের কাউকে অসন্তুষ্ট না করে পরিবারের প্রয়োজনের সাথে মানিয়ে চলা দরকার। আগের কাজ শেষ না করে নতুন কিছু শেষ করা ঠিক হবে না। শুভ সংখ্যা: ২

♑/মকর (Capricorn): আজ নির্দিষ্ট কিছু কাজ হতাশাব্যঞ্জক অর্থনৈতিক অবস্থার জন্য থামলে যেতে পারে। বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যাযাপন অত্যন্ত আনন্দদায়ক ও আকর্ষণীয় হবে। প্রেমের ক্ষেত্রে সময় ভালো কাটলেও রাতে কোনও পুরনো বিষয় নিয়ে বিতর্ক বাধার আশঙ্কা। শুভ সংখ্যা: ২

♒/কুম্ভ (Aquarius): সামান্য বিষয়ে মন দেওয়া ঠিক হবে না। আর্থিকভাবে সবল থাকার সম্ভাবনা। আজ অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ পাওয়ার সম্ভাবনা। বন্ধুদের নিজের উদারতার সুযোগ নিতে দেওয়া ঠিক হবে না। নিজেকে সঠিক প্রমান করার জন্য সঙ্গীর সাথে বিতর্ক বাঁধতে পারে। শুভ সংখ্যা: ৯

♓/মীন (Pisces): নিজের শক্তি পুনরুদ্ধার করতে সম্পূর্ণ বিশ্রাম নেওয়া প্রয়োজন। ধর্মীয় কর্মে অর্থ ব্যয় করে মানসিক শান্তি ও স্থিতিশীলতা লাভ। কোনও প্রতিবেশীর সাথে ঝগড়া মেজাজ খারাপ করতে পারে। দুর্ঘটনার আশঙ্কা রয়েছে, বিশেষ করে গাড়ি চালানোর সময় সতর্ক থাকা প্রয়োজন। শুভ সংখ্যা: ৭

(সংকলিত)
🌹🙏🙏🙏🌹

Related posts

Leave a Comment