আবহাওয়া বার্তা : “সিত্রাং” মোকাবিলা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কালীপুজো ও দিওয়ালির সময় ভারী বৃষ্টির আশঙ্কা। আবহাওয়া দফতর সূত্রের খবর,মৌসুমী বায়ু উত্তর ভারত মহাসাগরে ঘূর্ণিঝড় “সিত্রাং” মঙ্গলবার নাগাদ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা ৷ ভারী বৃষ্টির আশঙ্কা প্রবল হচ্ছে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে ৷ আইএমডি-র দেওয়া ওয়েদার আপডেট অনুযায়ী জানানো হয়, মঙ্গলবার বাংলাদেশে ল্যান্ডফলের পূর্বে এটি ১০০ থেকে ১১০ কিমি গতিতে একটি গভীর সাইক্লোনে পরিণত হওয়ার সম্ভাবনা বাড়ছে ৷
এ বিষয়ে আরও জানা গিয়েছে, ঘূর্ণিঝড় “সিত্রাং” মোকাবিলায় বাংলা-ওড়িশা উপকূলে নামানো হয়েছে নৌবাহিনীর বিশেষ দল। উপকূলরক্ষী বাহিনী আকাশপথে সমুদ্রেও নজর রাখছে। নিউ দিঘা থেকে খেজুরি পর্যন্ত দীর্ঘ সমুদ্রতট জুড়ে নৌ-বাহিনীর সতর্কতা রয়েছে। নজর রাখছে ভারতীয় উপকূলীয় বাহিনীও। আবার হলদিয়া থেকে উপকূলীয় বাহিনী জাহাজে নজর রাখছে। বিশাখাপত্তনম থেকে নৌবাহিনীর বিশেষ দল এসেছে বলেও জানা যায়। (ছবি: সংগৃহীত)

