উৎসবের আনন্দে ছট পুজোর আয়োজন

chhath puja

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দুর্গাপুজো, কালীপুজো ও ভাইফোঁটা পর্ব মিটতেই আবারও উৎসবের মেজাজ। কলকাতা,হাওড়া সহ রাজ্যের বেশ কিছু জেলা জুড়েই চলছে ছট পুজোর প্রস্তুতি। স্থানীয় সূত্রের খবর, আসানসোল,দুর্গাপুর সহ বহু এলাকার মূলত হিন্দি ভাষাভাষী মানুষ এই পুজোকে ঘিরে উৎসবের আনন্দে মেতে ওঠেন। ছট পুজো উপলক্ষ্যে বিভিন্ন ছট পুজোর ঘাট পরিষ্কার করার কাজ চলেছে। পাশাপাশি আলোকসজ্জার কাজও চলছে প্রশাসনিক উদ্যোগে। ছট পুজোর ঘাটগুলির প্রস্তুতি খতিয়ে দেখার কাজও চলেছে প্রশাসনের তৎপরতায়। আবার বেশ কিছু জেলার বিভিন্ন প্রান্তে ছট পুজোর দিন বর্ণময় শোভাযাত্রাও দেখা যায়। সব মিলিয়ে ছট পুজোর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। (ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *