আজ সারাদিন
01
সাইক্লোন “মনদাউস”
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, গতকালের পর থেকে পশ্চিম -উত্তর পশ্চিম দিকে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। পরবর্তী সময়ে এর প্রভাব তামিলনাড়ুর উত্তর, পুদুচেরি এবং পাশ্বর্বতী অন্ধ্রপ্রদেশ উপকূলে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এক্ষেত্রে বলা হয়েছে,এই সাইক্লোনের প্রভাব এই সব অঞ্চলগুলিতে বেশি অনুভূত হবে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা ৷ ৪০- ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে হাওয়া বয়ে যাওয়ার ইঙ্গিত মিলেছে ৷ সাইক্লোন “মনদাউস” আছড়ে পড়ার আশঙ্কাও বাড়ছে। (ছবি: সংগৃহীত)
