জেনে নিন আবহাওয়া
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: শীতের আমেজ ক্রমশ বাড়ছে রাজ্যের বিভিন্ন জেলায়। এই মরশুমের বেশ শীতলতম দিন। সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি কমে গিয়েছে। ভোরে হালকা কুয়াশা। দিনের বেলায় রোদ ঝলমলে। রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে নামছে। দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বাকি রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।(ছবি: সংগৃহীত)

