নজরে আবহাওয়া
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সর্বনিম্ন তাপমাত্রা কমেছে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে। শীতের আমেজ বেড়ে চলেছে রাজ্যের বিভিন্ন জেলায়। দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। দক্ষিণবঙ্গে হালকা কুয়াশা দেখা যাবে। উত্তরবঙ্গে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে বলে খবর । আপাতত শীতের স্পেল চলবে বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে। (ছবি: সংগৃহীত)

