আজ আবহাওয়া
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সর্বনিম্ন তাপমাত্রার পতন। দিনের বেলাতেও সর্বোচ্চ তাপমাত্রার পতন হচ্ছে । সারাদিনেই শীতের অনুভূতি থাকছে।দ্রুত নেমে যাচ্ছে কলকাতা সহ জেলার তাপমাত্রা ৷ দক্ষিণবঙ্গের তাপমাত্রায় দ্রুত পতন লক্ষ্য করা যাচ্ছে ৷ পশ্চিমি ঝঞ্ঝার জেরে শীত আটকে থাকলেও এবার উত্তুরে হাওয়া স্বাভাবিক ছন্দ বয়ে চলেছে বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে । এরপরও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা কমবে বলে জানানো হয়েছে ৷ উত্তরবঙ্গেও তাপমাত্রার পতন জারি থাকবে বলেও জানানো হয় ৷ (ছবি: সংগৃহীত)

