জেইই পরীক্ষা-২০২১ এপ্রিল সেশন নিয়ে সিদ্ধান্ত

jee and exam

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পিছিয়ে গেল এপ্রিল মাসের জেইই পরীক্ষা। এবার পরবর্তী দিন ঘোষণার অপেক্ষা। উল্লেখ করা যায়,করোনার সংক্রমণের জেরে দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা স্থগিত হয়েছে।
পিছিয়ে দেওয়া হল জেইই পরীক্ষা-২০২১ এপ্রিল সেশন ৷ এক্ষেত্রে জানানো হয়েছে, সকল শিক্ষার্থীদের এবং তাঁদের উচ্চশিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ৷ তবে তার থেকেও চিন্তার বিষয় দেশে বেড়ে চলা করোনা সংক্রমণ৷

পরীক্ষার্থীদের শারীরিক নিরাপত্তার কথা ভেবেই আপাতত পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে এমনই বার্তা। এক্ষেত্রে আরও বলা হয়েছে,শীঘ্রই পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে। শিক্ষা মন্ত্রক সূত্রের খবর, শিক্ষার্থীরা নতুন তারিখ এবং পরীক্ষার মধ্যে ১৫ দিনের সময় পাবেন। যেই সময়টা তাঁরা প্রস্তুতির কাজে লাগাতে পারবেন৷

উল্লেখ্য,এপ্রিল সেশনে শুধুমাত্র পেপার ওয়ানের পরীক্ষা হওয়ার কথা। পেপার ১-এর পরীক্ষা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং কলেজে বিই এবং বিটেক ভর্তির জন্য হয়। পরীক্ষা পিছনোর দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরাও৷ এপ্রিলে জেইই পরীক্ষা পিছোনোর দাবি জানানো হয়। মে মাসের ২৪,২৫,২৬, ২৭,২৮ তারিখ জেইই অন্য পরীক্ষাগুলির দিন ধার্য ছিল ৷ জেইই মেইন পেপার- 2 এ (BArch) এবং 2 বি (Planning) পরীক্ষা মে মাসে হওয়ার কথা ছিল ৷ পরীক্ষাগুলি কবে হবে তা পরে জানানো হবে বলে জানা গিয়েছে।

এ বিষয়ে আরও জানা যায়,এবার জেইই মেইন পরীক্ষা-২০২১ ন্যাশনাল এগজামিনেশন এজেন্সি চার দফায় পরিচালনা করছে৷ তার মধ্যে ফেব্রুয়ারি ও মার্চ মাসে পরীক্ষা হয়েছে। এখনও দুটি দফার পরীক্ষা হওয়ার কথা। ২২ এপ্রিল ২০২১ থেকে ৩০ এপ্রিল ২০২১ পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যা পিছিয়ে দেওয়া হল। অন্য দফা ২২ মে ২০২১ থেকে ২৮ মে ২০২১ পর্যন্ত অনুষ্ঠিত হতে পারে, তাও সম্ভবত স্থগিত হওয়ার সম্ভাবনা থাকছে।

করোনা আবারওবাড়তে থাকায় দশম- দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা স্থগিত হয়। অনেক রাজ্যেওস্থানীয় বোর্ডের পরীক্ষা এবং স্কুল পরীক্ষা স্থগিত হয়ে গিয়েছে। প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের অভ্যন্তরীণ মূল্যায়নের মাধ্যমে পাশ করানো হবে বলেও জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *