জামিন পেলেন লালু প্রসাদ ঝাড়খণ্ড হাইকোর্টে

Lalu Prasad Yadav

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অবশেষে জামিন লালু প্রসাদের। সূত্রের খবর, গত বছর নভেম্বর থেকে শুনানি পিছিয়ে যাচ্ছিল। আবার কখনও খারিজ করে দেওয়া হচ্ছিল তাঁর জামিনের আবেদন। শেষ পর্যন্ত পশুখাদ্য কেলেঙ্কারিতে জেলবন্দি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদকে জামিন দিয়েছে ঝাড়খণ্ড হাইকোর্ট। সূত্রের আরও খবর, ‘দুমকা ট্রেজারি’ মামলায় তাঁর জামিন মঞ্জুর করা হয়। ৪টি পশুখাদ্য মামলায় দোষী সাব্যস্ত হন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। উল্লেখ করা যায়, ইতিপূর্বে বাকি ৩টি মামলায় জামিন পেয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

এবার তিনি জেল থেকে বেরিয়ে আসতে পারবেন, এমনটাই মনে করা হচ্ছে। এখনও তিনি চিকিৎসাধীন রয়েছেন। আরজেডি সূত্রের খবর, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বাড়ি ফিরবেন লালু প্রসাদ যাদব। জামিন পেলেও লালুর শরীরের অবস্থা নিয়ে দুশ্চিন্তায় পরিবার। লালু প্রসাদের পুত্র তথা আরজেডি প্রধান তেজস্বী যাদব জানিয়েছেন, সু-বিচার পাওয়ার ব্যাপারে নিশ্চিত ছিলাম আমরা। লালুজি অর্ধেক সাজা কাটিয়ে ফেলেছেন। তার ভিত্তিতেই জামিন দেওয়া হয়েছে। হাইকোর্টকে ধন্যবাদ। বাবা এখন এমসে ভর্তি রয়েছেন। জামিন হলেও স্বাস্থ্য নিয়ে চিন্তায় রয়েছি আমরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *