করোনামুক্তির পরও শরীরে থেকে যাচ্ছে নানা উপসর্গ-চলছে গবেষণা

carona and effect

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মনোযোগে সমস্যা হচ্ছে। সারাদিন শরীরে ক্লান্তি থাকছে। চিকিৎসক-বিশেষজ্ঞরা বলছেন,করোনামুক্তির পরও শরীরে থেকে যাচ্ছে নানা উপসর্গ। এক্ষেত্রে গবেষকরা বলছেন, বাড়াবাড়ি না হলে ১৫দিন সময় লাগছে নেগেটিভ হতে। তবে কারও কারও মধ্যে থেকে যাচ্ছে করোনার মূল কিছু উপসর্গগুলি। একটি গবেষণায় এমনই কিছু তথ্য সামনে এসেছে। সেই উপসর্গগুলি কী তা জেনে নেওয়া দরকার।

বর্তমানে করোনা ভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত মানুষ। এক বছরের বেশি সময় ধরে এই বিষয় নিয়ে লড়াই করছে মানুষ। বিষয়টি নিয়ে প্রতিনিয়ত গবেষণাও চলছে। এক্ষেত্রে বিশেষজ্ঞরা দেখছেন, করোনা সেরে গেলেও কিছু উপসর্গ থেকেই যাচ্ছে। আক্রান্ত হলে শ্বাসকষ্ট একটি সাধারণ উপসর্গ। শ্বাস-প্রশ্বাস নিতে সমস্যা হচ্ছে। অনেকের সেরে যাওয়ার পরও শ্বাসকষ্টজনিত উপসর্গ থাকছে।

আবার করোনার আরও একটি উপসর্গ স্বাদ ও গন্ধ না পাওয়া। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে করোনা মুক্ত হলেও এই উপসর্গ থেকে যাচ্ছে। এক্ষেত্রে চিকিৎসক-বিশেষজ্ঞদের ধারণা, নার্ভাস সিস্টেমের উপর প্রভাব ফেলছে করোনা, তাই এই সমস্যা তৈরি হচ্ছে। তবে বিষয়টি নিয়ে গবেষণা এখনও নিরন্তর চলছে বলেও জানা গিয়েছে। পাশাপাশি সারাদিন ক্লান্তি ভাব থেকে যাচ্ছে অনেকেরই। করোনা আক্রান্ত ব্যক্তিদের এমনই ক্লান্তি থাকছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সুস্থ হয়ে ওঠার পরও ক্লান্তি ও দুর্বল ভাব কাটছে না।

এছাড়াও আরও একটি উপসর্গ থাকছে। এই সংক্রান্ত বিষয় নিয়ে গবেষণা করছেন সুইডেনের একদল বিশেষজ্ঞ। তাঁদের বক্তব্য, মস্তিষ্কের উপরেও প্রভাব ফেলছে করোনা। করোনা মুক্ত হলেও মনোযোগ দিতে সমস্যা হচ্ছে অনেক মানুষের। সব মিলিয়ে সমস্যা রয়েই গিয়েছে।

মতামত সহ লাইক ও শেয়ার করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *