কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের প্রয়াণ দিবস

Narayan Debnath

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রখ্যাত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের প্রয়াণ দিবস। ২০২২ সালের ১৮ জানুয়ারি তিনি প্রয়াত হয়েছেন। “হাঁদা ভোঁদা”,”নন্টে ফন্টে”,”বাটুল দা গ্রেট” সহ একাধিক কার্টুন চরিত্রের স্রষ্টা ছিলেন তিনি। বহু বছর ধরে তাঁর বিখ্যাত কার্টুন চরিত্র শিশু-কিশোর সহ সব বাঙালিকে মাতিয়ে রেখেছে। ২০২১ সালে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। “বাহাদুর বেড়াল” তাঁর অনন্য সৃষ্টি। বিশিষ্ট এই কার্টুনিস্টের প্রয়াণ দিবসে স্মরণ ও শ্রদ্ধা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *