কার্টুন স্রষ্টা চন্ডী লাহিড়ীর প্রয়াণ দিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রখ্যাত ব্যঙ্গচিত্রী ও লেখক চন্ডী লাহিড়ী ২০১৮ সালের ১৮ জানুয়ারি প্রয়াত হয়েছিলেন। সুদীর্ঘ পাঁচ দশক কার্টুন স্রষ্টার ভূমিকায় ছিলেন তিনি। ১৯৫২ সাল থেকে কর্মজীবনে পা রেখেছিলেন । “দৈনিক লোকসেবক” পত্রিকায় সাংবাদিকতায় যুক্ত হয়েছিলেন তিনি। ১৯৬১ সালে ব্যঙ্গচিত্রী হিসেবে জনপ্রিয়তা অর্জন করেন। রাজনৈতিক ও সামাজিক দুই ধরণের কার্টুন আঁকতেন তিনি। কার্টুন সংক্রান্ত বেশ কয়েকটি বই লিখেছেন এই স্রষ্টা। তাঁর প্রয়াণ দিবসে স্মরণ।

