নজরে আবহাওয়া
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি:ভারতীয় আবহাওয়া বিভাগের রিপোর্ট অনুযায়ী জানা যায়, আগামী ২৪ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারির মধ্যে পশ্চিম হিমালয় অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্যদিকে তুষারপাত সহ উত্তর-পশ্চিম ভারতের সমভূমি এলাকায় বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। আবহাওয়া বিভাগের
রিপোর্ট অনুযায়ী আরও জানা যায়, আফগানিস্তানের আশেপাশের অঞ্চলে নিম্ন ও মধ্যম ট্রপোস্ফিয়ার স্তরে ঘূর্ণিঝড়ের আকারে একটি পশ্চিমি ঝঞ্ঝা অবস্থান করছে। অন্যদিকে দক্ষিণ-পশ্চিম রাজস্থান সহ পার্শ্ববর্তী এলাকায় একটি সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে বলে খবর। (ছবি: সংগৃহীত)

