আজকের রাশিফল

horoscope

রবিবার ২১ মাঘ ১৪২৯; ই: ০৫ ফেব্রুয়ারি ২০২৩

♈/মেষ (Aries): কোনও প্রকার অস্বস্তি মানসিক শান্তির ব্যাঘাত ঘটাতে পারে, কিন্তু কোনও বন্ধু এর থেকে বেরোতে সাহায্য করবে। বাড়তি টাকাপয়সা এমন কোনও নিরাপদ স্থানে রাখা প্রয়োজন যাতে প্রয়োজনের সময় ফেরত পাওয়া সম্ভব হয়। গৃহস্থলির মুলতুবি থাকা কাজ শেষ করার জন্য উপযুক্ত সময়। শুভ সংখ্যা ৩

♉/বৃষ (Taurus): স্বাস্থ্যের দিক থেকে এটি অত্যন্ত ভালো দিন। মনের উচ্ছল অবস্থা কাঙ্খিত বল এনে দেবে এবং প্রত্যয়ী করে তুলবে। দিনের শেষে আর্থিক উন্নতির সম্ভাবনা। কোনও খবর পুরো পরিবারের জন্য খুশি বয়ে আনতে পারে। কোনও গোপন সম্পর্ক সুনাম বিনষ্ট করবে, সতর্ক থাকা প্রয়োজন। শুভ সংখ্যা: ৩

♊/মিথুন (Gemini): হতাশাপূর্ণ মনোভাব অগ্রগতিতে বাধার সৃষ্টি করবে।সাময়িক ঋণের জন্য যারা কাছে আসবে তাঁদেরকে শুধু উপেক্ষা করে চলা প্রয়োজন। পারিবারিক দায়িত্বের জন্য মনে উত্তেজনার সৃষ্টি হবে। ব্যক্তিগত সহায়তা সম্পর্ক উন্নত করবে। শুভ সংখ্যা: ১

♋/কর্কট (Cancer): আজ খেলাধুলা সংক্রান্ত ক্রিয়াকলাপ ও বাইরের অনুষ্ঠানে অন্তর্ভুক্ত থাকা প্রয়োজন। বাড়ির কোনও প্রবীণ অর্থায়নে সহায়তা করতে পারে। ভালোবাসার ব্যক্তিদের কাছ থেকে উপহার নেওয়া বা দেওয়ার ক্ষেত্রে ভালো দিন। ঘরে ছোটোখাটো সমস্যা নিয়ে সঙ্গীর সমালোচনা করা ঠিক হবে না। শুভ সংখ্যা: ৪

♌/সিংহ (Leo): কিছু পরিবারের কোনও সদস্য ঈর্ষান্বিত হয়ে বিরক্ত করতে পারে। আজ ব্যবসায় প্রচুর লাভ অর্জনের সম্ভাবনা রয়েছে। কোনও ধর্মীয় স্থানে বা আত্মীয়ের কাছে যাওয়া সম্ভব হতে পারে। ক্ষমতা ও শক্তি বেশি থাকার কারণে প্রিয়জন অপরিমেয় সুখ দেবে। আজ উপকৃত হতে চাইলে অন্যদের উপদেশ মেনে চলা প্রয়োজন। শুভ সংখ্যা: ৩

♍/কন্যা (Virgo): নিজেকে অপ্রয়োজনীয় দোষারোপ উদ্দীপনা কমিয়ে দিতে পারে। দীর্ঘকাল থেকে সঞ্চয় করা অর্থ আজ কাজে লাগতে পারে। তবে অত্যাধিক ব্যয় ভারাক্রান্ত করে তুলবে। আত্মীয় বা বন্ধুরা চমৎকার সন্ধ্যার জন্য চলে আসতে পারে। হঠাৎ কোনও সিদ্ধান্ত বা অপ্রয়োজনীয় পদক্ষেপ দিনটিকে খারাপ করতে পারে। শুভ সংখ্যা: ১

♎/তুলা (Libra) অন্যদের সমালোচনার অভ্যাসের জন্য সমালোচিত হওয়ার আশঙ্কা। নিজের অনুভূতি নিয়ন্ত্রণে রাখা এবং আত্মভরিতা দেখানো বন্ধ করা দরকার। মাতৃকূল থেকে আর্থিক সুবিধা লাভের সম্ভাবনা। পরিবারের কোনও সদস্যের আচরণে বিরক্ত হওয়ার আশঙ্কা। প্রেমঘটিত জটিলতা বিব্রত করে তুলবে। শুভ সংখ্যা: ৩

♏/বৃশ্চিক (Scorpio): নিজের মধ্যে লক্ষণীয় প্রত্যয় এবং বুদ্ধি ব্যবহার করা প্রয়োজন। দীর্ঘসময়ের স্থগিত বকেয়া শেষমেশ পুনরুদ্ধার করা সম্ভব হয়ে উঠবে। প্রিয়জনের সঙ্গে তর্ক হতে পারে এমন বিতর্কিত বিষয় এড়িয়ে চলা উচিত। ভালোবাসার মানুষের কাছে নিজের অনুভূতি ব্যক্ত করা সম্ভব হয়ে উঠবে না। শুভ সংখ্যা: ৫

♐/ধনু (Sagittarius): আজ বেকার যুবকদের নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পর্কগুলির সাথে সম্বন্ধ এবং বন্ধন পুনরুজ্জীবিত করার দিন। ভ্রমণ ও শিক্ষামূলক সাধন সচেতনতা বাড়িয়ে তুলবে। দিনে স্ত্রীর সাথে কিছু মনমালিন্যের আশঙ্কা রয়েছে। ভ্রমণ এবং শিক্ষামূলক সাধন সচেতনতা বাড়িয়ে তুলবে। শুভ সংখ্যা: ২

♑/মকর (Capricorn): শারীরিক মনোবল বজায় রাখার জন্য খেলাধুলায় সময় ব্যয় করা প্রয়োজন। অর্থ সম্পর্কিত কোনও সমস্যা আজই সমাধান হতে পারে। পরিবারের সদস্যরা জীবনে এক বিশেষ স্থান অধিকার করবে। প্রেমের সম্ভাবনা প্রবল। আজ নিজের জন্য যথেষ্ট সময় পাওয়া যাবে। শুভ সংখ্যা: ২

♒/কুম্ভ (Aquarius): শৈশবের স্মৃতি অহেতুক মানসিক উর্ত্তেজনা তৈরি করতে পারে। ভাই বা বোন আর্থিক সাহায্য চাইতে আসতে পারে, ফলে তাঁদেরকে সহায়তা করে আর্থিক বোঝা আরও বাড়তে পারে। যারা যা সম্পাদন করতে পারে তার থেকেও বেশি প্রতিশ্রুতি দেয় এমন মানুষদের এড়িয়ে চলা প্রয়োজন। শুভ সংখ্যা: ৯

♓/মীন (Pisces): আজ দায়িত্ব বৃদ্ধির কারণে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মনের স্বচ্ছতা গুরুত্বপূর্ণ হয়ে হবে। আকস্মিক টাকাকড়ির আগমন আর্থিক স্বচ্ছলতা বাড়িয়ে তুলবে। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সাথে জমায়েত হওয়ার সম্ভাবনা। আজ নিজের জন্য সময় বার করে জীবন সঙ্গীর সাথে ঘুরতে বেরোনো প্রয়োজন। শুভ সংখ্যা: ৭

(সংকলিত)
🌹🙏🙏🙏🌹

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *