রঞ্জি ফাইনাল : চাপে বাংলা : এগিয়ে সৌরাষ্ট্র

bengal-saurastra match 2 day

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : ইডেনে বাংলা বনাম সৌরাষ্ট্রের রঞ্জি ট্রফির ফাইনালের আজ দ্বিতীয় দিন। প্রথম সেশনে দুই উইকেট নিলেও চাপ বেড়েছে মনোজ তিওয়ারির বাংলা দলের। বাংলার প্রথম ইনিংসের রানের কাছাকাছি জয়দেব উনাদকাটের দল। উল্লেখ করা যায়, প্রথম দিন টস জিতে বোলিং করার সিদ্ধান্ত গ্রহণ করে সৌরাষ্ট্র। রীতিমতো ব্যাটিং বিপর্যয় ঘটে বাংলা দলের ।

এই ম্যাচের ফলাফল: বাংলা- ১৭৪। সৌরাষ্ট্র- ৮১-২ (১৭) শেষ খবর পাওয়া পর্যন্ত। শাহবাজ আহমেদ ও অভিষেক পোড়েলের অর্ধশতরানের সুবাদে ১৭৪ রান করেছে বাংলা। শাহবাজ ১১২বলে ৬৯ রান করেছেন। অভিষেক ৯৮ বলে ৫০ রান করেছেন। মনোজদের প্রথম ইনিংসের রান টপকে যাওয়ার পর লিডে সৌরাষ্ট্র।

৫৯ রান করে দলের ২০৪ রানের মাথায় আউট হয়েছেন শেলডন। ঈশান পোড়েল পেয়েছেন তাঁর উইকেট। অর্ধশতরান পূরণ করেন অর্পিত ভাসাভাদা। সৌরাষ্ট্রের স্কোর ২৩৮ রানে ৫ উইকেট। ৫৪ রানে অপরাজিত ভাসাভাদা ও ১৭ রানে চিরাগ জানি। ৬৪ রানে এগিয়ে বাংলা দল থেকে। চা বিরতির পর আলো পর্যাপ্ত না থাকার কারণে ইডেনে খেলা শুরু করা সম্ভব হয়নি। (ছবি : সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *