মহিলা টি-২০ বিশ্বকাপ : স্বপ্নভঙ্গ ভারতের
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: মহিলা টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজয় ভারতের। টস জিতে প্রথমে ব্যাট করে ১৭২ রান তোলে অস্ট্রেলিয়া। ভারতের ইনিংস শেষ হয় ১৬৭ রানে। ব্যর্থ হল হরমনপ্রীত কউর ও জেমাইমা রড্রিগেজের লড়াই। ৫ রানে ম্যাচ জিতে আরও একবার ফাইনালে অস্ট্রেলিয়া মহিলা দল।
২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭২ রান করে অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৫৪ রান করেছেন মুনি। ল্যানিং করেছেন ৪৯ রান। গার্ডনার ৩১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন । রান তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান তোলে ভারত। সর্বোচ্চ ৫২ রান করেছেন হরমনপ্রীত কউর ও ৪৩ রান করেন জেমাইমা রড্রিগেজ।

