আবহাওয়ার পূর্বাভাস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। আগামী রবিবার ও সোমবার রাজ্যজুড়ে বৃষ্টি হবে বলে ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর। ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কথা বলা হয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে। বজ্রপাতের আশঙ্কাও করা হচ্ছে। (ছবি: সংগৃহীত)

