রাজ্য জয়েন্ট এন্ট্রান্স : পরীক্ষা স্পেশ্যাল ট্রেন

wbjee 2023

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে ভর্তির জন্য রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে আগামী কাল ৩০ এপ্রিল রবিবার দিন। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ১ লক্ষ ২৪ হাজার ৯১৯ জন। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে,গত বছরের তুলনায় এবারের পরীক্ষার্থীর সংখ্যা ২৫ শতাংশ বেশি। রবিবার প্রথমার্ধে গণিত পরীক্ষা। দ্বিতীয়ার্ধে পদার্থবিদ্যা ও রসায়ন পরীক্ষা। ৩০৬ টি মোট পরীক্ষা কেন্দ্র। একটি শিলচর ও দুটি আগরতলায় কেন্দ্র রয়েছে। সব কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রক্ষায় তৈরি হয়েছে আপ। সব কেন্দ্রে থাকবে মেটাল ডিটেক্টর। পরীক্ষার্থীরা ইলেক্ট্রনিক সামগ্রী, মোবাইল ফোন, হাতঘড়ি ও কলম পরীক্ষার হলে নিয়ে প্রবেশ করতে পারবেন না। অন্যদিকে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসতে চলা প্রার্থীদের জন্য বিশেষ ট্রেন চালানো হচ্ছে। রেল সূত্রের খবর, পরীক্ষা স্পেশ্যাল ট্রেনটি আগামী ২৯ এপ্রিল পটনা থেকে হাওড়া ও আগামী ৩০ এপ্রিল হাওড়া থেকে পাটনা পর্যন্ত চলবে। (ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *