SunriseBreaking News Others 

আবহাওয়ার খবর

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: বৈশাখ শেষে জ্যৈষ্ঠ মাস শুরু। বছরের বর্ষাকালের প্রতীক্ষা। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছিল, এ বছর ভারতে স্বাভাবিক পরিমাণ বৃষ্টিপাত হবে। উল্লেখ করা যায়, ভারতে বর্ষাকালে দেশের ৫২ শতাংশ চাষ-আবাদ নির্ভর করে থাকে। মৌসুমী বায়ু প্রবেশের দিকে চেয়ে থাকেন কৃষককূল। রাজ্যের কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টি হয়েছে। আইএমডি-এর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে ১ জুন থেকে নয়, সামান্য দেরি করে এবার বর্ষা প্রবেশ করার সম্ভাবনা। আগামী ৪ জুন থেকে কেরলে মৌসুমী বায়ু প্রবেশ করার সম্ভাবনা থাকছে বলেও জানানো হয়েছে। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment