আবহাওয়া সংবাদ
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : দিল্লির বন্যা পরিস্থিতি আশঙ্কাজনক ৷ যমুনার জলস্তর লাগাতার বৃদ্ধি পাচ্ছে ৷ জলস্তর বিপদসীমা দিয়ে বয়ে চলেছে ৷ পূর্ব ও উত্তর পূর্ব দিল্লি বন্যা কবলিত। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়ার আরও একবার পরিবর্তনের ইঙ্গিত ৷ উত্তর ও উত্তর পশ্চিম ভারত এবং উত্তর পূর্ব ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়ে চলেছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গেও বৃষ্টি বাড়ার ইঙ্গিত দেওয়া হয়েছে ৷ (সংগৃহীত ছবি)

