weather and 21 julyBreaking News Others 

আবহাওয়া বার্তা

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ৫০ শতাংশের বেশি বৃষ্টির ঘাটতি। এ খবর আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে । কলকাতা ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে বলেও জানানো হয়। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা হালকা ও মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই মুহূর্তে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। রাজ্যজুড়ে বিভিন্ন জেলায় আংশিক মেঘলা আকাশ বিরাজ করবে বলে জানানো হয়েছে।
(সংগৃহীত ছবি)

Related posts

Leave a Comment