habib diedBreaking News Others Sports 

হাবিব স্মরণে : সাফল্যের একনজর

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতা দিবসের দিন প্রয়াত হয়েছেন মহম্মদ হাবিব। ভারতীয় ফুটবলে নক্ষত্র পতন। একঝলকে দেখে নেই তাঁর ফুটবল সাফল্য। মহম্মদ হাবিবের কলকাতায় আগমন ঘটেছিল ১৯৬৬ সালে। ইস্টবেঙ্গলের হয়ে খেলেছেন ৯টি বছর। মোহনবাগানে খেলেছেন ৬ বছর। মহামেডান স্পোর্টিংয়ে খেলেছেন ২ টি বছর। ক্লাব ফুটবলে মোট ৫০টি ট্রফি জয় করার কৃতিত্বের অধিকারী তিনি। ১৯৭২ সালে ইস্টবেঙ্গলের হয়ে ত্রিমুকুট জয়। মোহনবাগানের হয়ে ত্রিমুকুট জয় ১৯৭৭ সালে। সন্তোষ ট্রফিতে মোট গোল করেছেন ৩৪ টি। বাংলার হয়ে ৩৩ টি গোল করেছেন। সন্তোষ ট্রফিতে বাংলার হয়ে চ্যাম্পিয়ন ৪ বার। ১৯৬৯,১৯৭১,১৯৭২ ও ১৯৭৫ সালে এই সাফল্য পায় বাংলা। ভারতের হয়ে ৩৩ ম্যাচে ১১ টি গোল রয়েছে। ১৯৭০ সালে এশিয়ান গেমসে ব্রোঞ্জ জয় এবং মারডেকা ফুটবলে ব্রোঞ্জ জয়। ১৯৭১ সালে পেস্তা সুকান কাপে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। কলকাতা ফুটবল ময়দানে হাবিব-আকবর ভ্রাতৃদ্বয় জুটিকে আজও ফুটবল প্রেমী মানুষ মনে রেখেছেন। মহম্মদ হাবিবের প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি।

(ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment