birds and north bengalEnviornment Others Travel 

পরিযায়ী পাখিদের ঝাঁক

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: শীতকাল এলেই পরিযায়ী পাখিদের ভিড় বাড়ে। অবাধ আগমন পক্ষীকূলের। জানার মাঝে অনেক অজানা পাখিদের আনাগোনা দেখা যায়। প্রতি বছর উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলা সহ বেশ কিছু জেলার নদী-খাল-জলাশয়গুলিতে এই নতুন অতিথিদের দেখা মেলে। প্রাকৃতিক পরিবেশের সঙ্গে অজানা-অচেনা পাখিদের কোলাহল শোনা যায়। কিচিরমিচির শব্দে মুখরিত হয়ে ওঠে পরিবেশ-প্রকৃতি। এমন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন পর্যটকরা। এবার পরিযায়ী পাখিদের ঝাঁক সেভাবে দেখা মিলছে না। তিস্তা নদীতে এ বছর পরিযায়ী পাখিদের আগমন সেভাবে দেখা যাচ্ছে না বলে দেশি-বিদেশি পর্যটকদের হতাশ লাগছে। তবে কি পরিবেশের প্রভাবে পরিযায়ী পাখিদের আগমন কমছে। পরিবেশ বিশেষজ্ঞরা উদ্বিগ্ন। অনেকেই সিকিমের হড়কা বানকে দায়ী করছেন। বিদেশি পরিযায়ী অতিথিরা তবে কি অন্য কোনও ঠিকানার সন্ধানে!
(ছবি:সংগৃহীত)
(আপনার নিজস্ব মতামত প্রত্যাশা করি।)

Related posts

Leave a Comment