anup ghosal diedOthers 

সঙ্গীতশিল্পী অনুপ ঘোষালের প্রয়াণ

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: বিশিষ্ট সঙ্গীতশিল্পী অনুপ ঘোষাল প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। ১৯৬৬ সাল নাগাদ খেয়াল ঠুমরিতে প্রথম হয়ে ন্যাশনাল স্কলারশিপ পেয়েছিলেন। শাস্ত্রীয় সঙ্গীত চর্চায়
তিনি ছিলেন উল্লেখযোগ্য নাম। রাগ সঙ্গীতেও তিনি তামিল নিয়েছিলেন। ২০১১ সালে তৃণমূল কংগ্রেসের হয়ে উত্তরপাড়া থেকে জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন। মণীন্দ্র চক্রবর্তী ও সুখেন্দু গোস্বামীর কাছে গান শিখেছিলেন তিনি। আবার দেবব্রত বিশ্বাসের কাছে রবীন্দ্রসঙ্গীত শিখেছিলেন। নজরুল গীতিরও বিশারদ ছিলেন অনুপবাবু। স্বীকৃতি স্বরূপ পেয়েছেন জাতীয় পুরস্কার। পাশাপাশি রাজ্যের সঙ্গীত মহাসম্মানে ভূষিত হয়েছেন। তাঁর প্রয়াণে শোকের ছায়া সঙ্গীত ও বিভিন্ন মহলে। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment