তারকেশ্বর মন্দিরে শ্রাবণী মেলায় বিধি-নিষেধ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শ্রাবণী মেলায় বিধি-নিষেধ। স্থানীয় সূত্রের খবর, করোনা আবহে শ্রাবণী মেলার সময় তারকেশ্বর মন্দিরে করোনা সতর্কতা ও বিধি-নিষেধ থাকবে ভক্ত ও দর্শনার্থীদের জন্য। মন্দির কমিটি সূত্রে জানানো হয়েছে, মন্দির চত্বরে বাঁক নিয়ে আসা যাবে না। ভোর সাড়ে ৫টা থেকে দুপুর ২টা ও সন্ধে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত মন্দির খোলা থাকবে। এ বিষয়ে আরও জানানো হয়েছে, গর্ভগৃহে প্রবেশ করা যাবে না। চোঙার মাধ্যমে শিবের মাথায় জল ঢালতে হবে। দণ্ডীস্বামী সুরেশ্বর আশ্রম মোহন্ত মহারাজ এ প্রসঙ্গে জানিয়েছেন, এক সঙ্গে সর্বাধিক ২০০ জনকে মন্দির চত্বরে ঢুকতে দেওয়া হবে। মন্দিরে প্রবেশের আগে ভক্ত-দর্শনার্থীদের করোনা পরীক্ষার ব্যবস্থা করার আবেদন জানানো হয়েছে প্রশাসনের কাছে।

