Website-1Education Others 

স্কুলে ভর্তির ক্ষেত্রে নয়া দিশা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : স্কুলে ভর্তির ক্ষেত্রে নতুন দিশা দিচ্ছে ওয়েবসাইট। সূত্রের খবর, ২০১৯ সালের ১৪ জুলাই যাত্রা শুরু করে এই ওয়েবসাইটটি। দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে পড়ুয়াদের এই রাজ্যের স্কুলে ভর্তি করছেন অভিভাবকেরা। উল্লেখ করা যায়, করোনা পরিস্থিতিতে অভিভাবকেরা আরও বেশি করে অ্যাডমিশন ট্রি-র সাহায্য নিয়ে চলেছেন। সূত্রের আরও খবর, সাউথ পয়েন্ট স্কুল, জোকা বিবেকানন্দ মিশন স্কুল, বিড়লা হাইস্কুল, গোখেল মেমোরিয়াল গার্লস স্কুল, শ্রী শিক্ষায়তন স্কুল, দিল্লি পাবলিক স্কুল ও জোকা-সহ এ রাজ্যের ২৫০-এরও বেশি বিভিন্ন বোর্ডের স্কুলের তথ্য এই ওয়েবসাইটে রয়েছে। এক্ষেত্রে আরও জানা যায়, এখনও পর্যন্ত এই ওয়েবসাইটের ভিউ ৫০ লক্ষের মতো। এই ওয়েবসাইটটিতে নাম নথিভুক্ত হয়েছে প্রায় ৭৫ হাজারের মতো। পাশাপাশি আবেদন ‘প্রসেসড’ হয়েছে প্রায় ৪০ হাজারের কাছাকাছি। ওয়েবসাইটটি হল- www.admissiontree.in

Related posts

Leave a Comment