মা সারদার ১৭১তম জন্মতিথি
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি:মা সারদার ১৭১তম জন্মতিথি। মা বিশ্বজননী। মা সবার। শুধুমাত্র স্নেহময়ী জননী নন,পথপ্রদর্শকও বটে। আদর্শ জীবনযাপন করার বার্তা দিয়েছিলেন তিনি। পরম লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। তিনি সর্বদা দুর্বলকে ক্ষমা করেছেন। আশ্রয় দিয়েছেন। মনে-প্রাণে চেয়েছেন সে দুর্বলতা জয় করুক। তার পথ-নির্দেশও তিনি দিয়ে গিয়েছেন। করুণাময়ীরূপে মায়ের পুজোও হয়। তিনি জগৎবাসীর উদ্দেশে বলে গিয়েছেন,”মনে ভাববে,আর কেউ না থাক, একজন মা আছেন। আবার “বিদায় লগ্নে সারদা মায়ের আবেদন ছিল-“যারা এসেছে,যারা আসেনি,যারা আসবে,আমার সকল সন্তানদের জানিয়ে দিয়ো মা,আমার ভালবাসা,আশীর্বাদ সকলের উপর আছে।” সারদা মা বলতে আমরা বুঝি-নিখাদ নিঃস্বার্থ ভালবাসার একজন মা।
(ছবি: সংগৃহীত)

