দাবদাহের চোখ রাঙানি থেকে রেহাই, বৃষ্টিতে ভিজে খুশি সৌমিতৃষা!
গরমের তীব্রতা থেকে কিছুটা রেহাই পেয়েছে কলকাতা। বৃহস্পতিবার দুপুরেই সন্ধে নেমে এসেছে, ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে। এমন আবহাওয়ায় ঘরে বসে থাকা যায় না!
তাই সকলের প্রিয় “মিঠাই” ওরফে সৌমিতৃষা কুণ্ডু ঘর থেকে ছুটে বেরিয়ে এসেছেন খোলা বারান্দায়। দু’হাত ছড়িয়ে, চুল খুলে বৃষ্টিতে ভিজছেন তিনি। নাচছেন, আকাশের দিকে দু’হাতে চুমু ছুঁড়ে দিচ্ছেন।
আজ আদৃত কৌশাম্বির বিয়ে। একসময় “মিঠাই” ধারাবাহিকে সৌমিতৃষা কুন্ডু ও আদৃত রায়ের রসায়ন দেখে অনেকেই মনে করেছিলেন তাদের মধ্যে সম্পর্ক আছে। কিন্তু আদৃতের মন ছিল কৌশাম্বির প্রতিই। তবে, কেউই তা বুঝতে পারেননি।

