Breaking News 

পার্ক স্ট্রিট মেট্রো জলমগ্ন: কারণ কলকাতা পুরসভার পাইপলাইনে ফাটল, দাবি মেট্রো কর্তৃপক্ষের

কলকাতা: অবিরাম বৃষ্টির জলে ভেসে যাওয়া কলকাতায় এবার জলমগ্ন হল মেট্রো। সোমবার সকালে জল ঢুকে বন্ধ হয়ে যায় পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন। যাত্রীদের ব্যাপক ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় এই ঘটনা।

মেট্রো কর্তৃপক্ষের দাবি, স্টেশন জলমগ্ন হওয়ার কারণ কলকাতা পুরসভার তরল বর্জ্য নিষ্কাশনের পাইপলাইনে ফাটল। স্টেশনের সাবওয়ের ছাদের কাছাকাছি এই পাইপলাইনটি অবস্থিত। প্রচুর বৃষ্টির জল পাইপলাইনের ফাটল দিয়ে স্টেশনের ডি ওয়ালের ফাঁক দিয়ে ঢুকে পড়ে। ফলে মুহূর্তেই জলমগ্ন হয়ে যায় পুরো সাবওয়ে।

তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কলকাতা পুরসভার তরফে।

Related posts

Leave a Comment