প্রয়াত আশা ভোসলে

Asha Bhosle

প্রখ্যাত সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে আজ আর নেই। সঙ্গীতময় একটা যুগের অবসান হল, তিনি প্রয়াত হলেন ৯২ বছর বয়সে। তাঁর সঙ্গীত জীবন ছিল সাফল্যে ভরা। আর ব্যক্তিগত জীবন ছিল নানা চরাই-উৎরাই। সঙ্গীতের বাইরে নানা ঘাত-প্রতিঘাতের জীবন ছিল তাঁর । বেদনা ভরা জীবন নিয়েও আশা ভোঁসলে সঙ্গীতে মুগ্ধ করে রেখেছিলেন আপামর শ্রোতাদের। চোখের সামনে দেখতে হয়েছে নিজের পুত্র-কন্যার মৃত্যু। আশার কণ্ঠে শত সহস্র গান শ্রোতাদের আজও উদ্বেলিত করে। “রাত বাকি, বাত বাকি” থেকে শুরু করে “চুরা লিয়া হ্যায় তুমনে জিস দিল কো”,”পিয়া তু আব তো আ যা” প্রভৃতি গান জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিল। গানের যাবতীয় রেকর্ড ভেঙে চূর্ণ হয়ে যায়। সঙ্গীত সাফল্যের আর এক নাম ছিল আশা, তা অস্বীকার করা যাবে না।

সাফল্য যেমন ছিল তেমনি তাঁর জীবনে ট্র্যাজেডিও ছিল।২০১২ সালে ৫৬ বছর বয়সে মৃত্যু হয়েছিল মেয়ে বর্ষা ভোঁসলের। মানসিক অবসাদের শিকার হয়ে মুম্বইতে আত্নহত্যা করেন তিনি। ২০১৫ সালে স্কটল্যান্ডে ৬৬ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত হন আশা ভোঁসলের পুত্র হেমন্ত ভোঁসলে। সুরকার হিসাবে মরাঠি ফিল্ম ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় মুখ ছিলেন তিনি। হেমন্ত ভোঁসলের সুরে আশার গাওয়া জনপ্রিয় গান “ইয়ে ক্যায়সি প্রিয়া” গানটি অত্যন্ত জনপ্রিয় হয়েছিল।

সঙ্গীতের মঞ্চে অসামান্য সাফল্য পেলেও আশা ভোঁসলে খ্যাতির শীর্ষে থেকেও ব্যক্তিগত জীবনে অনেক কঠিন পরিস্থিতির মোকাবিলা করেছেন বিশিষ্ট এই শিল্পী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *