নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির অবস্থান বিক্ষোভ
নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে রাজ্যের প্রাথমিক শিক্ষা ও শিক্ষকদের বিভিন্ন সমস্যা সমাধানে সল্টলেকের ময়ূখ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ। বিকাশ ভবনের সামনে জমায়েত হয়ে ডেপুটেশন জমা দেওয়া হয়। মূলত বেশ কিছু দাবি নিয়ে ময়ূখ ভবনের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয় নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি।
মূল দাবি সমূহ :
RTE Act লাগু হওয়ার আগে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের বাধ্যতামূলক TET থেকে অব্যাহতি দেওয়ার ব্যবস্থা করতে হবে। অন্য কয়েকটি রাজ্যের মত বিধানসভায় এই সংক্রান্ত রেজলিউশন গ্রহণ করে তা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠাতে হবে। রাজ্যে TET পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতাহীন মাধ্যমিক, মাধ্যমিক ও একবছরের প্রশিক্ষণ, উচ্চ মাধ্যমিক কিন্তু প্রশিক্ষণ হীন, উচ্চ মাধ্যমিক কিন্তু এক বছরের প্রশিক্ষণ রয়েছে এমন শিক্ষক-শিক্ষিকাদের NCTE নির্ধারিত যোগ্যতা মান অর্জনে সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রশিক্ষণ শেষ না হওয়া পর্যন্ত টেটের বিজ্ঞপ্তি জারি করে ওই শিক্ষক-শিক্ষিকাদের হয়রানি করা যাবে না। বাস্তব পরিস্থিতি বিবেচনা করে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টে আবেদন (মামলা) দাখিল করতে হবে। শিক্ষক-শিক্ষিকা সহ সকল গ্ল্যান্ট ইন এইড কর্মীদের পঞ্চম বেতন কমিশনের বকেয়া মহার্ঘ ভাতা অবিলম্বে মিটিয়ে দিতে হবে। বকেয়া ডিএর বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে ইন্দু মালহোত্রা কমিটির কাছে এর স্বপক্ষে হলফনামা জমা দিতে হবে। দীর্ঘদিন ধরে জেলায় শিক্ষকতা করা শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে জেলায় বাড়ীর নিকটবর্তী বদলি করার বিষয়টি অবিলম্বে চালু করতে হবে। শিক্ষক-শিক্ষিকাদের WBHS প্রকল্পের অন্তর্ভুক্ত করতে হবে। প্রধান শিক্ষক- শিক্ষিকাদের সাম্মানিক পূর্বের ন্যায় দুটি অতিরিক্ত ইনক্রিমেন্টের ব্যবস্থা করতে হবে। শ্রেণীভিত্তিক শ্রেণীকক্ষ ও শ্রেণি শিক্ষক নিয়োগ করে বিদ্যালয়ের পরিকাঠামো ও পরিষেবা সচল করতে হবে। বিদ্যালয়ে ব্যবহৃত বিদ্যুৎ বিনামূল্যে সরবরাহ করার উদ্যোগ নিতে হবে। প্রতি বিদ্যালয়ে ইন্টারনেট সহ কম্পিউটার সরবরাহ করতে হবে ও কম্পিউটার চালানোর প্রশিক্ষণ একজন শিক্ষককে সরকারি উদ্যোগে দিতে হবে। মান উন্নয়নে শিক্ষার স্বার্থে শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণ অনলাইনে না করে মুখোমুখি করার ব্যবস্থা করতে হবে। সারা রাজ্যে স্বনির্ভর দলের কর্মীদের নিয়েই মিড ডে মিল পরিচালনা করতে হবে। তাদের ন্যূনতম সাম্মানিক ১০০০০ (দশ হাজার) টাকা দিতে হবে। বছরে এক মাসের বোনাস সহ ১৩ মাসের সাম্মানিক স্ব-নির্ভর দলের কর্মীদের দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই সব দাবি নিয়ে ময়ূখ ভবনের সামনে অবস্থান বিক্ষোভে সামিল ছিলেন নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি।
