indian statistical instituteBreaking News Health 

২৯ দিন লকডাউনেই সন্তোষজনক ফলাফল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দেশব্যাপী লকডাউনের তৃতীয় সপ্তাহ। দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর। ঠিক এই পরিস্থিতিতে দুই কেন্দ্রীয় সরকার সংস্থায় হওয়া একটি গবেষণাপত্রে দাবি করা হয়েছে, নিয়ম মেনে ভালভাবে ২৯ দিন লকডাউনেই সন্তোষজনক ফলাফল পাওয়া যায়। এরচেয়ে বেশি দিন দেশজোড়া সার্বিক লকডাউন করা হলেও কোনও অতিরিক্ত সুফল পাওয়া যায়না। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই) ও অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথের একদল গবেষক জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়ে এই গাণিতিক মডেল তৈরি করেছেন বলে জানা যায়। এক্ষেত্রে তাঁরা দাবি করেছেন, কোভিড-১৯ নিয়ন্ত্রণে ২৯ দিন সার্বিক লকডাউনের পর শুধুমাত্র “হটস্পট” এলাকাগুলিতে ২২-২৯ দিন স্থানীয় স্তরে লকডাউন করলে যথেষ্ট ফল মেলে।

Related posts

Leave a Comment