সব ক্যান্টিন বন্ধের নির্দেশিকা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ করোনা ঠেকাতে এবার সমস্ত কার্যালয়ের ক্যান্টিন বন্ধ করল কর্মচারী রাজ্য বীমা নিগম। এব্যাপারে নির্দেশিকা জারি করেছেন নিগমের যুগ্ম অধিকর্তা কে জি সুরেশ।ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ইএসআই -এর যাবতীয় বিভাগীয় এবং ফিল্ড ইউনিটের সমস্ত ক্যান্টিন বন্ধ থাকবে। প্রসঙ্গত, রেল সহ একাধিক মন্ত্রক এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। করোনা সংক্রমণ বাড়ছে।আবার এতদিন কেন্দ্রীয় শ্রমমন্ত্রক নিয়ন্ত্রিত ওই ক্যান্টিনগুলো চালু ছিল তা নিয়েও প্রশ্নও উঠছে। অন্যদিকে বেশ কিছু হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য ব্যবহার করা হচ্ছে।এছাড়া কিছু হাসপাতালে আইসোলেসন বেডও রাখা হয়েছে।

