লকডাউন শিথিল করবে অসম সরকার

Himanta Biswo Sharma

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজ্যের বিভিন্ন প্রান্তে আটকে থাকা মানুষকে ঘরে ফেরার সুযোগ করে দিতে তিনদিনের জন্য লকডাউন শিথিল করবে অসম সরকার। রাজ্যের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এ বিষয়ে জানালেন, শুধুমাত্র অন্তঃরাজ্য যাতায়াতের অনুমতি দেওয়া হবে। এর জন্য ১ লক্ষ “পাস” ইস্যু করা হয়েছে। সেই পাস দেখিয়েই পাওয়া গিয়েছে যাতায়াতের অনুমতি। জেলাশাসকদের কাছে পাস পৌঁছে দেওয়া হয়েছে। জেলাশাসকদের কাছ থেকেই তা সংগ্রহ করতে হবে সকলকে। তিনি আরও জানিয়েছেন, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের গাইডলাইন মেনেই সব করা হচ্ছে। সূত্রের খবর, ২৫ থেকে ২৭ এপ্রিল, ৩ দিন এই সুযোগ দেওয়া হতে পারে। রাজ্যের মধ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের জন্যও একই ধরনের ব্যবস্থা করা হচ্ছে। বেশ কয়েক হাজার শ্রমিক অসমের ভিতরে এক জেলা থেকে অন্য জেলায় যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *