ইউটিউব চ্যানেল লঞ্চ চৈতী ও অমর্ত্যের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ইউটিউব চ্যানেল খুলছেন চৈতী ও অমর্ত্য। লকডাউন ঘোষণার পূর্বেই পুণে থেকে কলকাতায় ফিরেছেন টলিউডের নবীন অভিনেতা অমর্ত্য রায়। সূত্রের খবর, তাঁর নিজস্ব গান-বাজনার জগৎ রয়েছে। কোয়ারান্টিনে থেকে লকডাউনের ফাঁকা রাস্তাঘাট, চেনা শহরের অচেনা বিষয় নিয়ে গান বেঁধেছেন চৈতী ঘোষালের পুত্র। এই প্রথম বাংলায় গান লিখেছেন তিনি। যেখানে সুর ও কণ্ঠ তাঁরই। “আমি না তুমি” এই গানটি দিয়েই বর্তমানে চৈতী ঘোষাল ও অমর্ত্য রায়ের ইউটিউব চ্যানেল লঞ্চ হচ্ছে। আবার অমর্ত্যের গানের মধ্য দিয়ে নিজেদের বার্তা পৌঁছে দিয়েছেন সুদীপ্তা চক্রবর্তী, দেবলীনা দত্ত, নাট্যশিল্পী দেবেশ চট্টোপাধ্যায় প্রমুখেরা।

