Ek Akasher NicheOthers 

ধারাবাহিকের পুরো টিম একসঙ্গে শর্টফিল্মে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এখন পুরনো অনেক কিছুই ফিরে আসছে। লকডাউনে গৃহবন্দি জীবন। সূত্রের খবর, ছোট পর্দায় শুরু হয়েছে “এক আকাশের নিচে”। এই ধারাবাহিকের পুরো টিম একসঙ্গে তৈরি করছে একটি শর্টফিল্ম। শাশ্বত চট্টোপাধ্যায়, চৈতী ঘোষাল, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, কমলিকা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা দত্ত, সমতা দাস ও সুনীতা সেনগুপ্ত-সহ সব অভিনেতারাই থাকবেন এই শর্টফিল্মে। লকডাউন পরিস্থিতিতে ছবির শুট হবে কী করে, এ প্রসঙ্গে পরিচালক সুমন দাস জানালেন, পুরো শুটিংটাই হবে ফোনে। করোনা আমাদের প্রত্যেকের জীবন ও জীবনদর্শন অনেকটাই পাল্টে দিয়েছে। আমার এই ফিল্মে সেটাই তুলে ধরার চেষ্টা করব। এক আকাশের নিচে-র টিমে যাঁরা ছিলেন, প্রত্যেকের জীবনই কত বদলে গিয়েছে। এই সময়ে দাঁড়িয়ে টাইম আর স্পেসের উপরেই এই ফিল্ম তৈরি করছি।

Related posts

Leave a Comment