চলচ্চিত্র উৎসব চলে এল ইন্টারনেটেও
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ১০দিনের চলচ্চিত্র উৎসব অনলাইনে।সূত্রের খবর, বিশ্বের অনেক নামি চলচ্চিত্র উৎসব একত্রে অনলাইন আসতে চলেছে। জানা যায়, ট্রাইবেক এন্টারপ্রাইস এবং ইউটিউব একসঙ্গে মিলিত হয়ে “উই আর ওয়ান: আ গ্লোবাল ফেস্টিভ্যাল ” এর ঘোষণা করেছে। সূত্রের আরও খবর, ২৯ মে থেকে ৭ জুন পর্যন্ত বেশ কিছু নতুন ছবি এবং ক্লাসিক ফিল্ম দেখানো হবে। অনলাইন গ্লোবাল ফ্লিম ফেস্টিভ্যালে সামিল হবে বার্লিন ইন্টারন্যাশনাল ফ্লিম ফেস্টিভ্যাল, সানডান্স ফ্লিম ফেস্টিভ্যাল, সিডনি ফিল্ম ফেস্টিভ্যাল, টোকিও ফ্লিম ফেস্টিভ্যাল, টরন্টো ফ্লিম ফেস্টিভ্যাল ট্রাইবেক ফ্লিম ফেস্টিভ্যাল আন্তর্জাতিক ক্ষেত্রে যা প্রথম সারিতে রয়েছে আবার ইউটিউবে ছবি দেখা যাবে বিনামূল্যে।লকডাউনে গৃহবন্দি জীবনে নতুন বিনোদনের সুযোগ পাচ্ছেন মানুষ। চলচ্চিত্র উৎসব চলে এল ইন্টারনেটেও।

