হাওড়ায় করোনা মোকাবিলায় “লকডাউন সোলজার”

Lockdown

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : হাওড়ায় পুরোপুরি লকডাউন এলাকা। কড়া পুলিশ প্রহরা। ঘরবন্দি থাকার নির্দেশ। সূত্রের খবর, “অপারেশন কোভিড জিরো”-র আওতাভুক্ত জায়গাগুলিতে বাড়ি বাড়ি নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতে কাজ শুরু করেছে “লকডাউন সোলজার” নামে একটি স্বেচ্ছাসেবী দল। জানা গিয়েছে, পুলিশের পোর্টাল বা হেল্পলাইনের মাধ্যমে দোকান থেকে কোনও জিনিস আনার বরাত দিলে তা বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ করবে এলাকার যুবকদের নিয়ে তৈরি ওই স্বেচ্ছাসেবী দলটি। আবার ওই দলের সদস্যদের হাতে “লকডাউন সোলজার” লেখা টি-শার্ট তুলে দিয়েছে হাওড়ার পুলিশ কমিশনার কুণাল আগরওয়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *