Water ProblemOthers 

পানীয় জলের সঙ্কট হাওড়ার দাশনগরে, ক্ষোভ বাসিন্দাদের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : হাওড়ার পশ্চিম দাশনগরের বাসিন্দারা পানীয় জল পাচ্ছেন না বলে অভিযোগ। স্থানীয় সূত্রের খবর, হাওড়া পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডের ওই অঞ্চলে পাইপলাইন থাকলেও এখনও পর্যন্ত পরিস্রুত পানীয় জল সরবরাহ করা যায়নি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন পুরসভার জলের গাড়ি এসে বাসিন্দাদের জল দিয়ে যেত। গত এক সপ্তাহ ধরে সেই পরিষেবাও বন্ধ। হাওড়া পুরসভার পক্ষ থেকে এ বিষয়ে জানানো হয়েছে, চালক না-থাকায় সমস্যা হচ্ছে। এলাকার একটি স্বেচ্ছাসেবী সংস্থা শানপুর মোড় থেকে জল এনে সরবরাহ করার পর কিছুটা সমস্যা মিটেছে। অন্যদিকে চিঠি দিয়ে পুর কমিশনার বিজিন কৃষ্ণকে পুরো ঘটনা জানিয়েছেন বাসিন্দারা। এক্ষেত্রে বাসিন্দাদের আরও অভিযোগ, পুর কমিশনারকে জানানো সত্ত্বেও এখনও পর্যন্ত জলের গাড়ি পাঠায়নি পুরসভা।

Related posts

Leave a Comment