নিয়ন্ত্রিতভাবে চলবে ঘরোয়া ও আন্তর্জাতিক উড়ান
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নিয়ন্ত্রিত উড়ান। সূত্রের খবর, করোনা বিধিনিষেধ উঠলেই পুরোদমে নয়, নিয়ন্ত্রিতভাবে চালানো হবে ঘরোয়া ও আন্তর্জাতিক উড়ান। জানা গিয়েছে, সামাজিক দূরত্ব মেনে বিমানগুলি যাত্রী বহন পারবে মাত্র ৩০ শতাংশ। সূত্রের আরও খবর, প্রথমদিকে সব মহানগর, কয়েকটি রাজ্যের রাজধানী ও গুরুত্বপূর্ণ টিয়ার-২ শহরগুলিতে পরিষেবা শুরু করা হবে। পাশাপাশি তৈরি হবে ভিড় এড়ানোর সময়সূচি। আবার আন্তর্জাতিক পরিষেবাও চলবে নিয়মের মধ্যে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া সূত্রে এ খবর জানা গিয়েছে।

