বারাসাত কদম্বগাছিতে বর্জ্য ফেলা নিয়ে স্থানীয়দের আপত্তি

Kadambagachi (1)

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ স্তূপীকৃত বর্জ্য পদার্থের স্থানান্তরের দাবিতে পথে নামলেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত এলাকার পীরগাছা কুবেরপুর এলাকায়। স্থানীয় মানুষের অভিযোগ, প্রায় ১১ বছর ধরে কুবেরপুর এলাকার নির্দিষ্ট একটি মাঠে বারাসাত পৌর এলাকার বর্জ্য ফেলার ব্যবস্থা করছে প্রশাসন।

কিন্তু এর ফলে ওই এলাকার চাষীদের চাষের যেমন ক্ষতি হচ্ছে, পাশাপাশি ওই এলাকার পরিবেশের উপর কুপ্রভাব পড়ছে বলে অভিযোগ। শিশু থেকে সাধারণ মানুষের জীবন ও জীবিকা প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। দুর্গন্ধ ও বর্জ্য থেকে রোগের প্রাদুর্ভাব ঘটছে বলেও জানাচ্ছেন এলাকাবাসীরা। আজ এই মর্মে পৌরসভার বর্জ্যের গাড়ি প্রবেশের পথে বাঁধা দেয় স্থানীয়রা। বাঁশ দিয়ে রাস্তা আটকে প্রতিবাদ জানাতে থাকে তাঁরা। এই ব্যাপারে অতি দ্রুত সুরাহার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *