পুরুলিয়ায় শিশুদের পুষ্টিকর খাবার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পুরুলিয়া জেলা প্রশাসন পুরুলিয়ায় শিশুদের পুষ্টিকর খাবার পৌঁছে দিচ্ছে। পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার এ বিষয়ে জানিয়েছেন, লকডাউনে ঘরবন্দি পরিস্থিতিতে জেলার বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অধীনে থাকা শিশুদের পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে। স্থানীয় সূত্রের খবর, স্ব-নির্ভর গোষ্ঠীর সদস্যরা এই পুষ্টিকর খাবার তৈরি করছেন। ছোলা, গম, যব, বাদাম ও চিনির মিশ্রণের গুঁড়ো খাবারের প্যাকেট পৌঁছে দেওয়া হচ্ছে।

