antivairalOthers World 

হংকংয়ে তিন ওষুধের মিশ্রণে করোনা দাওয়াই

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ তিন এন্টিভাইরাল ওষুধের ককটেল দাওয়াই এখন হংকংয়ে। জানা গিয়েছে, এই ওষুধটি করোনার প্রাথমিক পর্যায়ে ব্যবহার করলে অব্যর্থ কাজ দেবে। এমনটাই দাবি করেছেন হংকংয়ের একদল বিশেষজ্ঞ বিজ্ঞানী।জানা গিয়েছে,তাঁদের গবেষণা ল্যানসেট পত্রিকায় প্রকাশিত হয়েছে।এক্ষেত্রে ওই বিজ্ঞানীরা জানিয়েছেন, আশঙ্খাজনক অবস্থায এই ওষুধ ব্যবহার করলে কোনও কাজ করবে না। তা স্পষ্ট করে দিয়েছেন বিজ্ঞানীরা।অন্যদিকে ওষুধটি কতটা কাজ করবে তা জানতে আরও বড়মাপের গবেষণার প্রয়োজন রয়েছে বলে জানান বিজ্ঞানীরা।এক্ষেত্রে তাঁদের দাবি, সদ্য আক্রান্ত রোগীদের শরীরে এই এন্টিভাইরাল ওষুধটি ব্যবহার করলে তা শরীরে প্রভাব বিস্তার করবে। এমনকী মারণ ভাইরাসকে ধ্বংস করবে।আরও জানা যায়, মাল্টিপল স্কেলরোসিসের ওষুধ ইন্টারফেরন বিটা-১, এইচআইভির ওষুধ লোপিনাভির রিটনাভির এবং হেপাটাইটিসের রিভাবিরিন মিশ্রণ রয়েছে এই ওষুধে।

Related posts

Leave a Comment