Death CapOthers 

শিলংয়ে বিষাক্ত মাশরুম খেয়ে মৃত ৬

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিষাক্ত মাশরুম “ডেথ ক্যাপ” খেয়ে মৃত্যু ৬ গ্রামবাসীর। সূত্রের খবর, ডেথ ক্যাপ নামে পরিচিত বিষাক্ত মাশরুম খেয়ে এই বিপত্তি ঘটে। শিলংয়ে এই ঘটনা ঘটে। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সূত্রে এই খবর পাওয়া যায়। উল্লেখ্য, গত মাসে মেঘালয়ের ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া লামিন গ্রামের ৩টি পরিবারের মোট ১৮ জন সদস্য বুনো মাশরুম খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। জানা গিয়েছে, তাঁদের মধ্যে ৬ জন বিষক্রিয়ায় মারা গিয়েছেন বলে খবর। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়। অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ৩ জনের চিকিৎসা চলছে। জানা যায়, “অ্যামানিটা ফ্যালোয়েডস” নামের ওই মাশরুমটি বিষাক্ত প্রজাতির। যা খাওয়ামাত্রই সরাসরি লিভারে বিষক্রিয়া শুরু হয়। বমি ও মাথাব্যথার মতো উপসর্গ দেখা যায়।

Related posts

Leave a Comment