দিল্লিতে ভূমিকম্পের মধ্যেই ধুলো-ঝড়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ফের দিল্লিতে কম্পন। ঠিক ১ মাসের মাথায় আবারও কেঁপে উঠল দিল্লি। স্থানীয় সূত্রের খবর, দিল্লি ও সংলগ্ন এলাকায় মাঝারি ধরনের কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৪। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল উত্তর-পূর্ব দিল্লির ওয়াজিরবাদের সোনিয়া বিহারে। উল্লেখ্য, ওই একই এলাকায় গত ১২ ও ১৩ এপ্রিল মাঝারি মাপের কম্পন অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে তার মাত্রা ছিল যথাক্রমে ৩.৫ ও ২.৭। আবার, ভূমিকম্পের মধ্যেই ধুলোর ঝড় দেখা গেল দেশের রাজধানীতে। জানা গিয়েছে, দিল্লি ও পাশ্ববর্তী এলাকায় ব্যাপক ধুলো ঝড়ে অন্ধকার নেমে আসে। এরপর বৃষ্টি শুরু হলে তাপমাত্রা অনেকটাই কমে যায়। দিল্লিবাসী বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরে পেয়েছেন বলে খবর।

