garden reach shipBreaking News Technology 

যুদ্ধ জাহাজের প্রযুক্তি উন্নয়নে যাদবপুরের দ্বারস্থ গার্ডেনরিচ শিপবিল্ডার্স

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: যুদ্ধ জাহাজ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করছে কয়েক বছর ধরে। এক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই)-এর। এবার প্রযুক্তিগত উন্নয়নের জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বারস্থ হয়েছে ওই সংস্থা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা এব্যাপারে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বলে জানা গিয়েছে।

যাদবপুরের ইনস্টিটিউট ইনকিউবেশন সেন্টার বা আইআইসি-র দায়িত্বে থাকা সহ-উপাচার্য চিরঞ্জিত ভট্টাচার্য জিআরএসই থেকে এই প্রস্তাব পাওয়ার কথা জানিয়েছেন। এবিষয়ে তাঁর বক্তব্য, করোনা বিপর্যয়ের মধ্যেই এই প্রস্তাব এসেছে, যা প্রতিষ্ঠানের পক্ষে খুবই সম্মানজনক। তবে বিষয়টি আলোচনার স্তরে রয়েছে।

Related posts

Leave a Comment