পঙ্গপাল নতুন বিপদ, সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

pongapal

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ করোনা সংক্রমণের মধ্যেই পঙ্গপাল আবারও নতুন বিপদ। প্রধানমন্ত্রীর মন কি বাতেও এই প্রসঙ্গ। রাজ্যগুলিকে যথাসম্ভব কেন্দ্রীয় সাহায্যের কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী।তাঁর বক্তব্য, দেশের অনেকটা অঞ্চল পঙ্গপালের হামলার মুখে পড়েছে।এই আক্রমণে বুঝতে পারছি একটা ছোট পতঙ্গ আমাদের কত ক্ষতি করতে পারে।নতুন প্রযুক্তি ব্যবহার করে কৃষিষেত্রে সর্বনাশ ঠেকানোর সব রকম প্রচেষ্টা চলছে।সূত্রের খবর, পাকিস্তান থেকে রাজস্থান, গুজরাট হয়ে পাঞ্জাব, হরিয়ানা, মধ্য[প্রদেশ, মহারাষ্ট্রও উত্তরপ্রদেশ পৌঁছে গিয়েছে এই পঙ্গপালের দল। মধ্যপ্রদেশের ছত্রপুরে সব থেকে বেশি ক্ষতি করেছে পঙ্গপাল, এমনটাই জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *